ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শ্রীবরদীতে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

শেরপুরের শ্রীবরদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমাবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার কুড়িকাহনিয়া বাজারের নিজ বাস ভবনে মুজিব ভক্ত জহুরুল ইসলাম এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এসময় তিনি বলেন, আমার মরহুম পিতা হাবিবুর রহমান বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক ছিলেন। ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক ও তার পরিবারের সকলকে হত্যার পর থেকে তিনি শোক দিবস পালন করে আসছেন।

আমার পিতা মারা যাওয়ার পর থেকে আমিও প্রতি বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে থাকি। পরে তিনি শতাধিক লোকের মধ্যাহ্ণ ভোজের আয়োজন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *