ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নওগাঁর বদলগাছীতে ৫ প্রতারণা মামলার আসামি গ্রেফতার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মোঃ ফারুক হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার ৫ প্রতারণা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা যায়, উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন রানা (৩৫) একটি এনজিওতে সঞ্চয়ের টাকা জমা হিসাবে এলাকার অনেক মানুষের কাছ থেকে চেক দিয়ে লাখ-লাখ টাকা গ্রহন করে। পরে সঞ্চয়ের টাকা ফেরত না দিলে আনোয়ায়ের বিরুদ্ধে নওগাঁ আদালতে ৫টি মামলা দায়ের করে ভুক্তভোগীরা। বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে মোঃ আনোয়ার হোসেন রানা (৩৫) এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে সংশ্লিষ্ট থানায় পাটান।

গোপন সংবাদের ভিতিতে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম এর নিদের্শনায় এএসআই মোঃ মিথুন হোসেন এবং এএসআই ইকবাল হোসেন ১৯মার্চ রাত আনুমানিক ৮টায় আনোয়ার হোসেন (রানা) কে তার বাড়ী থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়।

বদলগাছী থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, আটক কৃত আনোয়ার হোসেনের বিরোদ্ধে ৫টি গ্রেফতারী পরোয়ানা থানায় এসেছে এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *