ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
৯৯৯ ফোন পেয়ে সিলেটে ইয়াবাসহ গ্রেফতার ১
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিলেটে জরুরী সেবা ‘৯৯৯’- থেকে ফোন পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ইয়াবা ব্যবসায়ী বাবুল মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে।

এসময় পুলিশ তার কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত বাবুল মিয়া বগুড়া জেলার শেরপুর থানাধীন নরডিংগী গ্রামের তোজাম্মেল হকের ছেলে।

বুধবার (৯ জুন) দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে মঙ্গলবার (৮ জুন) রাতে জরুরী সেবা থেকে ফোন ধোপাগুল থেকে বিমানবন্দর থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে।

বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি মাঈনুল ইসলাম জাকির। তিনি বলেন, জরুরী সেবা থেকে ফোন পেয়ে পুলিশ ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে ২ পিস ইয়াবাসহ বাবুল মিয়ার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *