ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
৭ আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিল করলো বিমান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতি, যাত্রী সংকট ও বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আগামী ১৫ আগস্ট পর্যন্ত ৭টি আন্তর্জাতিক রুটে বিমানের ফ্লাইট স্থগিত করা হয়েছে।

রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার, সৌদি আরবের মদিনা, থাইল্যান্ডের ব্যাংকক, কুয়েত, নেপালের কাঠমান্ডু, ভারতের কলকাতা ও দিল্লি রুটে ফ্লাইট চলাচল আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের মার্চে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পরে স্বাস্থ্যবিধিসহ বেশ কয়েকটি বিধিনিষেধ দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। পরে ধাপে ধাপে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *