ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
৩৭তম বিয়ে করলেন উপস্থিত ছিলেন ২৮ জন স্ত্রী: ভাইরাল ভিডিও
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

৩৭তম বিয়েতে উপস্থিত ছিলেন ২৮ জন স্ত্রী । ২৮ স্ত্রী, ১৩৫ সন্তান ও ১২৬ জন নাতি-নাতনির উপস্থিতিতে নিজের ৩৭তম বিয়ে সারলেন এক ব্যাক্তি।  এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও

২১ শতকেও এমন কাজ হতে পারে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়।  ওই ভিডিওতে দাবি করা হয়েছে,  ২৮ স্ত্রী, ১৩৫ সন্তান ও ১২৬ জন নাতি-নাতনির উপস্থিতিতেই নিজের বিয়ে সেরেছেন।  ৪৫ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁপাচ্ছে। ভিডিও

এই ভিডিওটি ৬ জুন ভারতের রপিন শর্মা নামে এক আইপিএস কর্মকর্তার তার টুইটারে শেয়ার করেন।  সেখানে তিনি ওই ব্যক্তি সাহসেরও প্রশংসা করেছেন।

এমন বিয়ে-পাগল স্বামী নিয়ে স্ত্রীদেরও কোনো অভিযোগ নেই। বরং তারা অনেক সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে আনন্দেই দিন কাটান বলেও জানান। ভিডিও

সোশ্যাল মিডিয়ায় অনেকেই কমেন্ট করে লিখেছেন, সত্যিই এই ব্যক্তিকে দেখে সাহস সঞ্চয় করা উচিত। কেউ বা বলেছেন, লোকে একবার বিয়ে করেই সেটা সামলাতে পারেন না। সেখানে এই ব্যক্তি ৩৭টি বিয়ে করেছেন। ভেবেই অবাক লাগছে। অনেক নেটিজ়েন আবার লিখেছেন, ওনাকে দেখে শেখার রয়েছে। ভিডিও

তবে ভিডিওটি কবের বা কোন দেশ অথবা কোন এলাকার তা জানাযায়নি। সূত্র: টাইমস নাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *