ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ভোলায় ২ মেম্বারপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিতে একজন নিহত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় নির্বাচনী সহিংসতায় মনির (২৫) নামে একজন গুলিবিদ্ধ মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েক জন।
সোমবার (২১ জুন ) সকাল ১১ টায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নে ৫নং ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মনির ঐ এলাকার বশির উল্লাহর ছেলে।
স্থানীয় সুত্র থেকে জানা যায় হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াছিন ও ইউনুছ সিকদার গ্রুফের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
এ সংঘর্ষে মনির (২৫) নামের এ একজন গুলিবিদ্ধ হন, স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখানেই মারা যান।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ কর্মকর্তা মনিরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন
ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার বলেন দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ১২ রাউন্ড গুলি চালিয়েছে। তবে তিনি উল্লেখ্য করেন পুলিশের গুলিতে কেউ মারা যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *