ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
২ কেজি গাঁজা সহ ১ জনকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এবং সহকারি পুলিশ সুপার মোঃ ওমর আলী এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানোহয়-

আজ ৯ জুন বুধবার বিকাল ৪ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন পেঁচুলিয়া পূর্বপাড়া গ্রামের “পেঁচুলিয়া পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়” এর মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করে -গাঁজা- ২ কেজি তৎসহ আসামির ব্যবহৃত মোবাইল- ১ টি, সীমকার্ড – ১ টি এবং  মেমোরী কার্ড-১ টিসহ মাদক ব্যবসায়ী আসামী আনিছুর রহমান ওরফে আনিছ (৪৫), পিতা- মৃত অছিমুদ্দিন, সাং-পেঁচুলিয়া পূর্বপাড়া, থানাঃ জয়পুরহাট সদর, জেলাঃ জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আরো জানানো হয়- প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা

অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় একটা মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *