ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
২৭ টাকা দরে ধান ও ৪০ টাকা দরে সেদ্ধ চাল কিনবে সরকার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান এবং ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল কিনবে সরকার।

সোমবার সকাল ১১টার দিকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, ধান ও সেদ্ধ চালের পাশাপাশি ৩৯ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চালও কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

খাদ্যমন্ত্রী জানান, আগামী ২৮ এপ্রিল থেকে ধান ও ৭ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, গত বোরো মৌসুমে ৬ লাখ মেট্রিক টন ধান ও ১১ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *