ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
২৪ ঘন্টায় করোনায় মৌলভীবাজারে আরও ৭ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

২৪ ঘন্টায় করোনায় মৌলভীবাজারে আরও ৭ জনের মৃত্যু

মৌলভীবাজারে দিন দিন বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত পাঁচজনেরই মৃত্যৃ হয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের করোনা ইউনিটে।

মঙ্গলবার (২৭ জুলাই) সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়ছল জামান এই পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন-দুদবাজ বেগম (৭৫), রায়বুন বিবি (৯০), রাহিয়া বেগম (৫৫),  মালেকা বেগম (২৭), আসমা বেগম (৫৮)।

এদিকে করোনার উপসর্গ নিয়ে মারা যান সদর উপজেলার বাহারমর্দনের তৈয়ব মিয়া (৬৫) ও কুলাউড়ায় শামছুজ্জামান বাবুল (৭৩)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *