ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
২৪ ঘণ্টায় ঝিনাইদহে করোনায় মৃত্যু ৮
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মঙ্গলবার (২৯ জুন) সকালে ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯৩ জন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করে ১৪৪টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৯৩ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৬৪ দশমিক ৫৮ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২২৬ জনে।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ জানান, বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৮৫ জন রোগী।

তিনি বলেন, প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। রোগীর চাপ সামলাতে করোনা ইউনিটের শয্যাসংখ্যা বাড়ানো হয়েছে। বাড়তি রোগীর কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও সংশ্লিষ্টরা।

এদিকে ঝিনাইদহে ঢিলেঢালাভাবে অষ্টম দিনের মতো চলছে চলমান লকডাউন। স্থানীয় হাটবাজার, চায়ের দোকানে ভিড় করছে মানুষজন। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের চোখ ফাঁকি দিয়ে চলাচল করছে ইজিবাইক, নসিমনসহ অন্যান্য যানবাহন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *