ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
২য় বিয়ে গোপন, প্রথম স্ত্রীর হাতে খুন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নেত্রকোণার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের বাসিন্দা রুক্কু মিয়া (৩৬)। ঈদ উপলক্ষে গিয়েছিলেন কলমাকান্দার উপজেলার কৈলাটি গ্রামে শ্বশুরবাড়িতে। আজ শনিবার সেখানে খুন হন তিনি। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের বাবার নাম শামসু উদ্দিন। রুক্কু মিয়া আগেও দুটি বিয়ে করেছিলেন। তবে তার বর্তমান স্ত্রী রুবিনা আক্তারের (২৭) কাছে তিনি বিষয়টি গোপন করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রুক্কু মিয়া কয়েক বছর আগে রুবিনা আক্তারকে বিয়ে করেন। আগের বিয়ের ব্যাপারে তথ্য গোপন করার কারণে দুজনের মধ্যে কলহ চলছিল। এর জের ধরে রুবিনা বাবার বাড়ি চলে আসেন। ঈদ উপলক্ষে আজ শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন রুক্কু মিয়া। সেখানে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন রুবিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *