ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
২য় ডোজ নেয়ার ছয় দিনের মাথায় করোনা আক্রান্ত আলমগীর
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভ্যাকসিন নেয়ার ছয় দিনের মাথায় করোনায় আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক আলমগীর। এ তথ্য নিশ্চিত করেছেন নায়কের সহধর্মীনি বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা।

আজ বিকেল ৩ টা ২৫ মিনিেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে রুনা জানান, আলমগীরের করোনা রিপোর্ট পজেটিভ ধরা পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালে  চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি ভালো আছেন। তার সম্পূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া চেয়েছেন রুনা লায়লা।

এর আগে গত ১৪ এপ্রিল  রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা। আর ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই  করোনায় আক্রান্ত হলেন আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *