ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।শহরস্থ কাঠপট্টি জেলা আওয়ামী লীগ  কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পর্যায় ক্রমে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ঝরনা হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইভী  মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত ফয়সাল আহাম্মেদ  রবিন,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী রিয়ান,সাধারণ সম্পাদক ফাহিম আহাম্মেদ সহ  অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *