ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
হেফাজতে ইসলামের নেতা আবুল হোসাইন গ্রেপ্তার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলাম বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সহসভাপতি মাওলানা মোহাম্মদ আবুল হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে শহরের পশ্চিম আলীপুরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

মাওলানা আবুল হোসাইন ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। তিনি শহরের চরকমলাপুর মাদ্রাসার মোহাদ্দেসের দায়িত্বে রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই বিকাশ চন্দ্র মন্ডল জানান, আবুল হোসাইনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ হেফাজত ইসলামের একটি বিক্ষোভ মিছিল থেকে ভাঙ্গা থানায় হামলা চালানো হলে ব্যাপক ক্ষতি হয়। ওই ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হন।

ওই ঘটনায় ভাঙ্গা থানার এসআই মো. শহীদুল্লাহ বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা তিনশ জনকে আসামি করা হয়। এই মামলায় হেফাজত নেতা মাওলানা আবুল হোসাইনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *