ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষকের প্রানহানি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়া – পাবনা মহাসড়কে স্কুল শিক্ষকের প্রানহানি।

এলাকাবাসী সুত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাটধারী গ্রামের পাশে সড়ক দুর্ঘটনায় আব্দুল বাসেত (৩৫)  নামের এক স্কুল শিক্ষকের। প্রাণহানি ঘটে

নিহত স্কুল শিক্ষক রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের হোড়গাঁতী গ্রামের মৃত ওসমান গনির ছেলে এবং সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বাসেদ অত্যন্ত প্রতিভাধর একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন।

উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান আলী জানান, ঘটনার সময় আব্দুল বাসেদ একটি ভাড়ার মোটরসাইকেলে করে উল্লাপাড়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন।

পাটধারী গ্রামের পাশে পিছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক গাড়িটি ও মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় লোকজনের সহযোগিতায় হাইওয়ে থানা পুলিশ এই শিক্ষকের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। পরে তার আত্মীয় স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানাগেছে।

স্কুলশিক্ষকের মৃত্যুর খবর সিরাজগঞ্জে ছড়িয়ে পড়লে বিভিন্ন ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সুধীমহলে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *