ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা সংঘ এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মোঃ বেল্লাল হোসেন নাঈম, স্টাপ রিপোর্টারঃ গত এক বছর যাবত পৃথিবীতে বৈশ্বিক কভিড – ১৯ মহিমারিতে চলছে মৃর্ত্যুর মিছিল ও আক্রান্তের দীর্ঘ সারি। বাংলাদেশ ও ব্যতিক্রম নয়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ দিন কাটাচ্ছে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে।

স্বেচ্ছাসেবী সংগঠন ” মানব সেবা সংঘ” (সিংবাহুড়া) গত এক বছর করোনা পরিস্থিতিতে মানুষের মাঝে বিভিন্ন সময়ে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।

তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মত এবারও সিংবাহুড়া সহ তার পাশবর্তী গ্রামের প্রায় তিনশত হতদরিদ্রও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি আজ বুধবার (১৪ই এপ্রিল) ইফতার সামগ্রী ঘরে ঘরে পৌচে দিচ্ছেন। সংগঠনের সদস্যরা ভ্যানে করে মানুষের বাড়িতে বাড়িতে ও ইফতার সামগ্রী  বিতরণ করেছেন।

উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মনির হোসেন, সহ সভাপতি মো: এনসান মুন্সি, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন শিহাব, আশিকুল ইসলাম মান্না, সাংগঠনিক সম্পাদক  এস ডি হৃদয়, অর্থ সম্পাদক, মো: ফরহাদ,  মোরশেদ আলম ও সামাজিক ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য যে, সংগঠনটি ২০১৭ সালের জানুয়ারি থেকে যাত্রা শুরু করে অদ্য পর্যন্ত সমাজের হত দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন । গত এক বছর করোনা মহামারীতে প্রায় বিভিন্ন সময় প্রায় ৮০০ শত পরিবারের মাজে খাবার ও বিভিন্ন সেবা দিয়ে আসছেন।

সংগঠনের সভাপতি মনির হোসেন বক্তব্য বলেন, দেশ বিদেশে যারা আর্থিক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। সবাইকে সংগঠনের পাশে থেকে সাধারণ মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। এবং সংগঠনটির সদস্যদের সার্বিক সহযোগিতা করার জন্য সদস্যদের কে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *