ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
‘স্পুটনিক-ভি’ প্রতি ডোজ টিকার দাম ৯ দশমিক ৯৫ ডলার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বাংলাদেশের কাছে ‘স্পুটনিক-ভি’ প্রতি ডোজ টিকার জন্য ৯ দশমিক ৯৫ ডলার চেয়েছে রাশিয়া।টিকা কিনতে দুই দেশের মধ্যে এখনো কোনো চুক্তি সই হয়নি। কিন্তু দাম অতিরিক্ত মনে হওয়ায় তা কমাতে রুশ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার (৮ মে) স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, মূল্য নিয়ে আলোচনার প্রস্তাব আমরা দিয়েছি। তবে ফাইজার ও মডার্নার এক ডোজের চেয়ে স্পুটনিক-ভি টিকার দুই ডোজের মূল্য কম।

যথাসময়ে টিকা সরবরাহ করতে না পারলে রুশ কর্তৃপক্ষকে তার দায় নিতে হবে বলেও বাংলাদেশ সরকারের প্রস্তাবে বলা হয়েছে। কর্মকর্তারা বলেন, টিকার দুটি ডোজ দেয়ার মধ্যে বিরতি দিতে হবে। যে কারণে দ্বিতীয় ডোজের সরবরাহ যথাসময়ে এসে পৌঁছাতে হবে।টিকার ৫০ শতাংশ মূল্য অগ্রিম পরিশোধের কথা রয়েছে রাশিয়ার প্রস্তাবে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদমাধ্যমকে জানােন, গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে চুক্তির দলিল পেয়েছেন তারা।

অন্যান্য দেশে প্রতি ডোজ স্পুটনিক-ভি এর দাম প্রায় ১০ ডলার। মন্ত্রী বলেন, আমরা শিগগিরই চুক্তিটি সই করার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *