ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
স্ত্রী পরকীয়া প্রেমে লিপ্ত, স্বামীর আত্মহত্যা 
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জাহিদ রানা, মোংলা ( বাগেরহাট) প্রতিনিধিঃ রামপালে স্ত্রীর পরকীয়ার কারণে আত্মহত্যা করেছে স্বামী। সোমবার রাতে নিজ চিংড়ি ঘেরের আড়ায় ঝুলে আত্মহত্যা করেন তিনি। স্থানীয়দের মাধ্যমে খবর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাটের সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ইউপি মেম্বর উজ্জল মিস্ত্রী জানান, উপজেলার রাজনগর ইউনিয়নের বড়দুর্গাপুর গ্রামের পরিতোষ মন্ডলের (৪৫) স্ত্রীর সাথে একই এলাকার জনৈক ব্যক্তির পরকীয়া ছিলো। তা তাদের পরিবারে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলছিলো। ঝগড়া বিরোধকে কেন্দ্র করে স্ত্রীর উপর রাগ করে সোমবার রাতে তার নিজ ঘেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে স্বামী পরিতোষ। পরে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

স্থানীয় ইউপি মেম্বর উজ্জল মিস্ত্রী বলেন, লোকজনের মুখে শোনা যাচ্ছে তার স্ত্রীর পরকীয়ার কারণেই স্বামী পরিতোষ আত্মহত্যা করেছে। এ নিয়ে ওই পরিবারে  অনেক দিন ধরে বিরোধ চলে আসছিলো বলে তারা গ্রামবাসীর মুখে জানতে পেরেছেন তিনি। তবে এ ধরণের অনৈতিক সম্পর্ক কোনভাবেই মেনে নেয়া যায় না বলেও জানান তিনি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামছুউদ্দিন বলেন, আত্মহত্যা করা পরিতোষের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। পরকীয়ার ঘটনার বিষয়টি সম্পর্কে তার কিছু জানা নেই বলে জানান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *