ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সোমবার থেকে সীমিত, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে শুরু হবে ‘সর্বাত্মক লকডাউন’। লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
শনিবার (২৬ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এটি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ ঠেকাতে সারাদেশে সর্বাত্মক লকডাউন কার্যকর করা নিয়ে শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রীর সভাপতিত্বে ভার্সুয়াল মাধ্যমে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রীপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী  বৈঠকের কথা জানিয়ে বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বিস্তারিত জানাবেন। বৃহস্পতিবার থেকে লকডাউন দেয়ার বিষয়ে তিন নিশ্চিত করে বলেন, এ রকমই সিদ্ধান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *