ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সোনারগাঁয়ে ভাংচুর মামলায় কারাবন্দী হেফাজত নেতার মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁ রিসোর্টে হামলা, ভাংচুর ও মহাসড়কে নাশকতার মামলার আসামি হেফাজতে ইসলামের নেতা ইকবাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম।

ইকবাল হোসেন সোনারগাঁ উপজেলা খেলাফতে মজলিশের সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের খতিব ছিলেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ ঘোষ  বলেন,  ইকবাল হোসেন বেশ কিছু দিন ধরে কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন।

গত ১৫ মে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।“

তিনি জানান, সরকার বিধি অনুযায়ী নিহতের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের ৩ এপ্রিলের রিসোর্টকাণ্ডের পর সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ঢাকার জুরাইন থেকে ইকবালসহ ৪ নেতাকে ১২ এপ্রিল গ্রেপ্তার করে র‌্যাব।

পুলিশের ওপর হামলা ও ভাংচুরের ছয়টি মামলার আসামি ছিলেন ইকবাল হোসে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *