ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা আজিজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

গত ১২ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো.আবু জাফর রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী ইউপি চেয়ারম্যান আজিজ তার স্ত্রী-সন্তানকে লন্ডনে রেখে দেশে একা বসবাস করছিলেন। এ অবস্থায় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর এলাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে গত বছরের ৯ আগস্ট চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এনে সুনামগঞ্জ সদর থানায় মামলা করেন ওই নারী। ওই মামলায় শহরের পৌর এলাকা থেকে আজিজকে গ্রেফতার করে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *