ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সিলেটে বিয়ে করতে এসে ধরা খেলেন বর-ঘটক এবং সাংবাদিক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বিশ্বনাথে প্রতারণা করে বিয়ে করতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন বর, ঘটক ও এক ভুয়া সাংবাদিক। সোমবার রাত ৮টায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পূষণী গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাশের কাছে মুচলেকা ও কনেপক্ষের ক্ষতিপূরণের টাকা দিয়ে ছাড়া পান তারা।

আটক তিন ব্যক্তি হলেন উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার গ্রামের জুনাব আলীর ছেলে বর ফারুক আলী (৩৯), একই গ্রামের শওকত আলীর ছেলে সাংবাদিক পরিচয়দানকারী সামসুল ইসলাম (৪০) ও খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে ঘটক কচির আলী (৩৮)।

সূত্র জানায়, ঘটক কচির আলীর মাধ্যমে পূষণী গুচ্ছ গ্রামের স্থানীয় এক বাসিন্দার মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় ফারুক আলীর। সময় নির্ধারণ হয় সোমবার রাতে।

বিয়ের সব আয়োজন সম্পন্নও করে কনেপক্ষ। নির্ধারিত সময়ে ঘটক কচির আলী ও ভুয়া সাংবাদিক সামসুল ইসলামকে সঙ্গে নিয়ে কনের ঘরে আসেন বর ফারুক আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *