ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সিলেটে দুই সন্তানসহ স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার হলেন স্বামী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিলেটের গোয়াইনঘাটে দুই সন্তানসহ স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী হিফজুর রহমানকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। শনিবার (১৯ জুন) দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ।

বুধবার (১৬ জুন) সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামে একই পরিবারের তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তখন গুরুতর আহত অবস্থায হিফজুর রহমানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলেন বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩০), তার ছেলে মিজানুর রহমান (১০) ও মেয়ে তানিশা (৩)।

এ ঘটনায় বুধবার রাতে নিহত নারীর বাবা আয়ুব আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ বলেন, চিকিৎসাধীন হিফজুর রহমান বর্তমানে সুস্থ আছেন। আগামীকাল রোববার (২০ জুন) চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেবেন। রোববাই তাকে আদালতে তোলা হবে। মামলার তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ড আবেদন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *