ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে নাসির বিড়িসহ যুবক গ্রেফতার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিলেটের জৈন্তাপুরে নাসির বিড়িসহ যুবক গ্রেফতার

সিলেটের জৈন্তাপুর থেকে ১ লাখ ৫ হাজার আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়িসহ ১ চোরাকারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত নোহা মাইক্রবাসটিও জব্দ করা হয়।

বুধবার বিশেষ ক্ষমতা আইনের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রফিক (২২) উপজেলার হেমু মাঝপাড়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়ের জৈন্তাপুরের ঠাকুরের মাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান। তিনি জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *