ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সাভার মডেল থানায় মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঢাকার সাভারের বিরুলিয়া থেকে বিপুল পরিমানের হেরোয়িন সহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে সাভার থানার বিরুলিয়া পুলিশ ক্যাম্প।

শনিবার(২৬জুন) সকালে বিষয়টি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে সাভার মডেল থানা পুলিশ।

এর আগে গত শুক্রবার(২৫জুন)সকাল অনুমান ০৫.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন বিরুলিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই(নিঃ)অপূর্ব দত্ত ও তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১০৩০(একহাজার ত্রিশ) পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসামী (১) মোঃ রিপন মিয়া (২৭), পিতা-মোঃ আবুল হাশেম, (২) মোঃ সাইদুর রহমান(৩২), পিতা-মোঃ আলী আহমেদ, উভয় সাং-ছোট কালিয়াকৈর (পশ্চিম পাড়া), বিরুলিয়া ইউপি এবং (৩) মোঃ দ্বীন ইসলাম (২৮) পিতা- মোঃ মফিজ উদ্দিন, সাং-ছোট কালিয়াকৈর (মধ্যপাড়া) বিরুলিয়া, সর্ব থানা-সাভার, ঢাকাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *