ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সাভারে ধুমধাম করে এতিমকে বিয়ে দিলেন চেয়ারম্যান সমর
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

এগারো বছর পূর্বে কুঁড়িয়ে পাওয়া নাসিমা আক্তার (১৯) নামে এক এতিম মেয়েকে ধুমধাম করে নিজ খরচে বিয়ে দিয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

শনিবার (১৯ জুন) সন্ধ্যায় হেমায়েতপুর চেয়ারম্যানের নিজ অফিসে সম্পন্ন হয় ধুমধাম করে বিয়ের আনুষ্ঠাকিতা।

নাসিমা আক্তার তেঁতুলঝোড়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের ছালেহা বেগম ও জাহাঙ্গীর হোসেন দম্পত্তির পালিত মেয়ে।বর কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার সোবহান আলীর ছেলে শাহজালাল।সে সাভার পৌরসভার পরিছন্নতা কর্মী।

জানা গেছে, নাসিমা ৮ বছর বয়সে হারিয়ে যায়। পরিচয়হীন অবস্থায় সাভারের বলিয়াপুর এলাকা থেকে তাকে পাওয়া যায়। তার আসল ঠিকানা না পেয়ে ছালেহা বেগম ও জাহাঙ্গীর হোসেন দম্পত্তি দেখভাল করছিলেন। পরে কোহিনুর বেগমের বাসায় গৃহকর্মী রাখা হয়। নাসিমার বিয়ের বিষয় ও অসহায়ত্বের কথা ফকরুল আলম সমরকে জানালে নিজ খরচে তার অফিসে বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করে তাদের বিয়ে দেন তিনি।

এ বিষয়ে ফখরুল আলম সমর বলেন, এলাকার মুরুব্বিদের উপস্থিতিতে ১ লক্ষ টাকার দেন মহরে বিয়ে সম্পন্ন হয় নাসিমার। এতিম মেয়েটির  বিয়ের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।

এ সময় ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে নব দিম্পত্তির জন্য কিছু আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *