ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সাপাহারে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নওগাঁ জেলার সাপাহার উপজেলায় বিকর্ণ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সাপাহার উপজেলার দিঘীরহাট মাসনাতলা ব্রিজ এলাকায়। নিহত বিকর্ণ ধামইরহাট উপজেলার আমাইড় গ্রামের মৃত বিরেনের ছেলে ও সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর পালপাড়া গ্রামের ব্রজেনের জামাই বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে দশটার দিকে বিকর্ণ তার আরেকজন সঙ্গী সহ মোটরসাইকেল সারাতে যায়। গাড়ী সারাই হলে সে নিজে ড্রাইভ করার সময় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাপাহার সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *