ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সাপাহারে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল সাড়ে ৪ হাজার পরিবার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নওগাঁর সাপাহারে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসাবে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে নগদ অর্থ বিরতণ করা হয়েছে। করোনাকালিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা জি.আর কর্মসূচীর আওতায় এ উপজেলায় ৬টি ইউনিয়নে প্রতিবন্ধী, বিধবা, অতিশয় বৃদ্ধ ও দুঃস্থ অসহায় সাড়ে ৪ হাজার পরিবারের মধ্যে ৫০০ টাকা করে দুই ধাপে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

আজ সোমবার সকালে উপজেলার মিরাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে গোয়লা ইউনিয়নের উপকারভোগী পরিবার প্রধানদের হাতে নগদ অর্থ তুলে দিয়ে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, গোয়ালা ইউপি চেয়ারম্যান মুকুল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *