ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সাতক্ষীরায় লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণের হার কমানোর লক্ষ্যে সাতক্ষীরায় লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

৫ জুন থেকে শুরু হওয়া লকডাউনের দ্বিতীয় সপ্তাহের মেয়াদ শুক্রবার শেষ হওয়ার পর শনিবার সকাল থেকে শুরু হবে তৃতীয় সপ্তাহের লকডাউন।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে জেলা করোনা প্রতিরোধ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানিয়েছেন, তৃতীয় সপ্তাহের এই লকডাউন কঠোরভাবে মানা হচ্ছে কিনা তা দেখভাল করার জন্য ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে গঠিত প্রতিরোধ কমিটিগুলোকে নজরদারি বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। সংক্রমণের হার ৪৭ শতাংশের বেশি। এই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন।  এ ছাড়া ২৯১ জন চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *