ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মুভমেন্ট পাস সাংবাদিকদের ক্ষেত্রে প্রয়োজন হবে না: আইজিপি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জরুরি প্রয়োজনে বাইরে বের হতে পুলিশের চালু করা মুভমেন্ট পাস সাংবাদিকদের ক্ষেত্রে প্রয়োজন হবে না।

শুধু যারা জরুরী প্রয়োজনে সাময়িক সময়ের জন্য বাইরে বের হবেন তাদেরকে এই পাস নিতে হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটেরিয়ামে করোনা সংক্রমণ রোধকল্পে বিধি-নিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে বাইরে যেতে ‘মুভমেন্ট পাস’ অ্যাপসের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াতের জন্য অফিসিয়াল কিংবা জরুরি প্রয়োজনে ‘মুভমেন্ট পাস’ নেয়া লাগবে। তবে এ ক্ষেত্রে সাংবাদিকদের এই পাস নেওয়া লাগবে না।

সীমিত কারণে বের হওয়া লাগতে পারে। তারা মুভমেন্ট পাস নেবেন। কোন ধরনের রাস্তাঘাটে আড্ডা দেবেন না। বিভিন্ন সড়কে, মোড়ে আড্ডা দেবেন না। দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণরা কেউ বের হবে না। বের হতে হলে অবশ্যই দ্রুত ঘরে ফিরতে হবে।

তিনি আরো বলেন, গতবছর যেভাবে নিয়ন্ত্রণ করেছি, এবারও করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ন্ত্রণ করব। তবে অবশ্য অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ করতে হবে। গত বছর লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। এবারও গত দুদিন ধরে ঢাকা ছাড়ছেন। এগুলো নৈতিকভাবে খুবই অন্যায় কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *