ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সলঙ্গায় ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় আশরাফুল ইসলাম নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।

আজ বুধবার (৯ জুন) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকার এ দুর্ঘটনা  ঘটে। আশরাফুল সলঙ্গা থানার আমডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের চান্দু শেখের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, আশরাফুল সড়ক পার হবার সময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *