ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সরিষাবাড়ীতে নেতাদের উপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের পৈশাচিক হামলার প্রতিবাদে সরিষাবাড়ী ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

আজ বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে উপজেলা, পৌর ও সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্দেশনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব সোলায়মান কবীর চপল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মানিক মিয়া, সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের আহবায়ক মোর্শেদ আলম ও সদস্য সচিব জাকারিয়া ইসলাম মিনহাজ প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি মাহমুদা সালাম মহিলা কলেজ থেকে আরামনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। কর্মসূচীতে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *