ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সরিষাবাড়ীতে গ্রেনেড হামলা দিবস পালিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত‌্যার উদ্দেশ‌্যে বর্বরোচিত হামলা দিবস (২১ শে আগস্ট গ্রেনেড হামলা দিবস) উপলক্ষে গতকাল শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দলীয় কর্মসূচীতে ছিল উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা,  দলীয় এবং কালো
পতাকা উত্তোলন । পরে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র মনির উদ্দিন,সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ গনি।
উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। আলোচনাসভা শেষে নিহতদের স্মরণে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *