ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সরকারি অফিসের দাপ্তরিক সব কাজ অনলাইনে করার নির্দেশ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধ চলাকালীন সরকারি অফিসের দাপ্তরিক কার্যাবলী ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সকল জরুরি অফিস ও সেবা কর্যক্রম চালু রয়েছে। এ অবস্থায় সরকারি অফিসের দাপ্তরিক কার্যাবলী ভার্চুয়ালি পরিচালনা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *