ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল বধ্যভুমি একাত্তর কে দৃষ্টি নন্দন করতে বৃক্ষ রোপণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুক্তিযেেিদ্ধর স্মৃতিবিজড়িত বধ্যভুমি একাত্তর কে দৃষ্টি নন্দন করে তোলতে বৃক্ষরোপন করা হয়েছে।

শনিবার সকালে শ্রীমঙ্গল সাধুবাবার তলি বধ্যভুমি একাত্তর প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কুমুদ রঞ্জন দেব, মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণ, অধ্যাপক অবিনাশ আচার্য্য, আবৃতিকার দেবাশীষ চৌধুরী রাজা, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার ও বিকুল চক্রবর্তী।

এ সময় অতিথিরা বধ্যভুমিতে দৃষ্টি নন্দন চেরি ফুলের গাছ রোপন করেন। বিকুল চক্রবর্তী জানান, এখন গাছ লাগানোর উত্তম মৌসুম। মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে মূলত এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *