ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল থানার নতুন ওসি, মো.শামীম অর রশীদ তালুকদার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

শ্রীমঙ্গল থনায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন শামীম অর রশীদ তালুকদার। তিনি এর আগে ডিমপি’র অধীনে আদাবর, দক্ষিণখান, চকবাজার ও সব শেষ তেজগাঁও থানায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি ওসি আব্দুছ ছালেক বদলী হলে। শামীম অর রশীদ গত সোমবার শ্রীমঙ্গল থানার দায়িত্বভার গ্রহন করেন।

বিদায়ী ওসি আব্দুছ ছালেক নবাগত ওসিকে দায়ত্ব হস্তান্তর করেন। নবাগত ওসি শামীম অর রশীদ বলেন, শ্রীমঙ্গল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সচেষ্ট থাকবেন। পাশাপাশি মাদক নির্মূলে জোরালো প্রদক্ষেপ গ্রহন করবেন। এব্যাপারে তিনি শ্রীমঙ্গলবাসীর অন্তরিক সহযোগিতা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *