ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শ্রীমঙ্গলে ভারতীয় সানগ্লাস ও চশমার ফ্রেমসহ আটক ১
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মু. রিমন ইসলাম, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সানগ্লাস ও চশমার ফ্রেমসহ মো. শুভ (২০) নামের এক ব্যাক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বেলা ২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকারিয়া জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিদ্যাবিল মংলাম এলাকায় অভিযান চালানো হয়।

২১টি বস্তায় ৯৩২টি বক্সের মধ্যে ১৮ হাজার ৮৫২টি বিভিন্ন ব্র্যান্ডের চশমার ফ্রেম ও সানগ্লাস জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ২৬ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসান নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, ডিআইও-১ আবু তাহের ও জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক বদিউজ্জামান।

আটককৃত ব্যাক্তি উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত আব্দুল খালিক মিয়ার পুত্র মো.শুভ (২০)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *