ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শ্রীমঙ্গলে ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
মু রিমন ইসলাম, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ক্যান্সার অক্রান্ত অসহায় লিলু খান-কে চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) বিকেলে শহরের হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টারে তার হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে। লিলু খান উপজেলার ২ নং ভুনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের মৃত চাঁন মিয়া খানের ছেলে। তিনি দীর্ঘ দিন থেকেই প্রাণঘাতী ক্যান্সার রোগে আক্রান্ত।
জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি ডাঃ মোঃ আল কোরশী রাফাত জানান, ক্যান্সার আক্রান্ত লিলু খান-কে নিয়ে তার পরিবার খুবই অসহায় অবস্থার মধ্যে রয়েছে।তার দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা খরচ যোগানো অসাধ্য।আমরা তাঁকে সামান্য আর্থিক সহায়তা প্রদান করেছি।সমাজের অন্যরাও তাকে সহায়তার হাত বাড়িয়ে দিলে চিকিৎসা করে হয়তো আল্লাহর রহমতে তিনি বেঁচে যাবেন।
এ সময় চিকিৎসা সহায়তায় প্রদানে উপস্থিত ছিলেন জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান (এম, এ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *