ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শ্রীপুরে ৭২ ক্যান বিয়ার’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে ৭২ ক্যান বিয়ার’সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ জুন মঙ্গলবার রাত ১২ টার দিকে উপজেলার কেওয়া পশ্চিমখন্ড এলাকার মোস্তফা কামালের ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রোমান (২২) ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারীর সাদুয়া নবাবপাড়া গ্রামের আব্দুল খানের সন্তান। বর্তমানে মোস্তফার বাড়ির ভাড়াটিয়া।

এস আই সালাউদ্দিন রাসেল জানান, গোপন সংবাদে জানতে পারি মোস্তফার কামালের বাড়িতে ভাড়া রুমে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। এমন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ কৌশলে মোস্তফার বাড়ির ভাড়াটিয়া রোমানের ঘরে গিয়ে তাকে আটক করি।এ সময় তার ঘরে তল্লাশি ও তার দেখানো মতে খাটের নিচ থেকে ৭২ ক্যান উদ্ধার করা হয়েছে। রোমান দীর্ঘদিন যাবত এ এলাকায় বিয়ার ক্রয় বিক্রয় করে আসছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এবিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে আজ বুধবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *