ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শ্রীপুরে ৭টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন সাংসদ সবুজ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
 গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার তেলিহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৭ টি উন্নয়ন মুলক কাজের ভিত্তি প্রস্তর ও শুভ উদ্বোধন করেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন ৩ টি সড়ক ও ৪ টি বিদ্যালয় ভবন আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন তিনি।
তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ লিয়াকত আলী ফকিরের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাফি উদ্দিন মোড়ল, তেলিহাটী ইউপি চেয়ারম্যান আ.বাতেন সরকার, মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির হামজা, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমু,ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ  পৌর আ.লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *