ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শ্রীপুরে দেনার দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারের ঔষুধ ব্যবসায়ী বিপ্লব কুমার রায় (৪৩) দেনার দায়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

শুক্রবার (১১ জুন)  দুপুরে নাকোল বাজারের নিজ দোকান ঘরের মধ্যে গলায় রশি নিয়ে আত্মহত্যা করে।বিপ্লব কুমার রায় উপজেলার নাকোল গ্রামের বিনয় কুমারের ছেলে।

নির্ভয়যোগ্য সূত্রে জানা গেছে, বিপ্লব এলাকায় সুদে কারবারী ও বিভিন্ন এনজিও সংস্থা থেকে মোটা অংকের সুদে টাকা নিয়ে ব্যবসা করতো।সুদে ব্যবসায়ীদের টাকা পরিশোধ করতে না পারায় এবং সুদ কারবারীর চাপের মুখে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানা যায়।

১১ জুন (শুক্রবার)  রাত ৮ টার দিকে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নাম্বার, ২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *