ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শাহজাদপুরে আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

শাহজাদপুর(সিরাজগঞ্জ) আজ বৃহস্পতিবার (১৭)জুন সকাল ১০টায়  সিরাজগঞ্জের শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে শাহজাদপুর উপজেলা পরিষদে শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে শাহজাদপুরের আলেম ওলামাদের নিয়ে সন্ত্রাস জঙ্গীবাদ বল্য বিবাহ,মাদক,ইভটিজিং ও সামাজিক সমস্যা নিরসণে আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় উপজেলা পরিষদের নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মামুন-অর-রশিদ লিয়াকত, শাহজাদপুর থানা’র অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান,শাহজাদপুর পৌর সভার প্যানেল মেয়র মোঃ তৌহিদুর রহমান এ্যাপোলো প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *