ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শারীরিক পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকের গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানোর পর পুনরায় তাকে গুলশানের বাসায় আনা হবে। তার হাসপাতালে যাতায়াতের পথে নিরাপত্তার জন্য ডিএমপি কমিশনার বরাবরে একটি চিঠি দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিঠিতে হাসপাতালে আসা-যাওয়ার সময় প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার অনুরোধ করা হয়।

ওই চিঠির কপি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) দেওয়া হয়েছে। এর আগে গত ১৫ এপ্রিল সিটি স্ক্যান করার জন্য করোনা আক্রান্ত খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *