ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শরীয়তপুরে ছয় উপজেলায় শুরু টিকাদান কর্মসূচি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
শরীয়তপুরে শুরু করেছে টিকাদান কর্মসূচি । করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী আজ শনিবার (৭ আগস্ট)  থেকে শরীয়তপুর জেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। এ কর্মসূচি জেলা পর্যায়ে শরীয়তপুর সদর নরোবালা খানা স্কুলে উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মন্দীপ ঘোড়াই। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পুলিশ বাহিনী কর্তৃক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখেন।
শরীয়তপুর জেলায় দুইদিনে প্রায় ৪৩ হাজার মানুষকে টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন সূত্র। এই কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *