ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শনিবার থেকে জবির নিজস্ব বাসে বাড়ি ফিরবে ঢাকায় আটকে পড়া জবি শিক্ষার্থীরা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

শনিবার থেকে জবির নিজস্ব বাসে বাড়ি ফিরবে ঢাকায় আটকে পড়া জবি শিক্ষার্থীরা

স্বাস্থ্যবিধি মেনে শনিবার থেকে নিজ শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ও ভাড়া করা বিআরটিসির দূরপাল্লার বাস শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার কাজ করবে।

পরিবহন প্রশাসক জানান,

“আমাদের ১৫ টি গাড়িসহ ১৮ টি গাড়ি চলবে শনিবার থেকে। প্রয়োজনে আরও বিআরটিসি বাস ভাড়া করা হবে।”=

বিশ্ববিদ্যালয়ে প্রশাসক জানান, “স্বাস্থ্যবিধি মেনে শনিবার সকাল আটটায় ক্যাম্পাস থেকে রাজশাহী, রংপুর ও সিলেটের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে, রবিবার খুলনা ও বরিশাল এবং সোমবার চট্টগ্রাম ও ময়মনসিংহে যাবে।তবে বাসে উঠার ক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্যবিধি। শরীরের তাপমাত্রা এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্র পরীক্ষা করে শিক্ষার্থীদের বাসে উঠানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *