লালমনিরহাটের আদিতমারীতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে ৪০ কেজি গাঁজাসহ সাইদুল ইসলাম (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আজ (১৮ জুন) শুক্রবার বিকেলে আদিতমারী থানার ওসি (তদন্ত) গুলফামুল ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল মধ্যেরাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী থানার সামনে থেকে সাইদুল ইসলামকে আটকসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। আটককৃত সাইদুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পূর্ব ফুলমতি এলাকার বেলাল হোসেন ছেলে।
পুলিশ সূত্রমতে,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্স থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ সাইদুল ইসলামকে আটক করা হয়। উক্ত অভিযানে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে অ্যাম্বুলেন্সটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান,২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১৯(গ)/৩৮ তে মামলা রুজু করা হয়েছে,মামলা নং-১৩। সাইফুল ইসলামকে বিকেলে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।জব্দকৃত অ্যাম্বুলেন্সটির কাগজ অনুযায়ী মালিকের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীর নামে মামলা দায়ের হয়েছে।
Leave a Reply