মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে মিলন ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।আহত মিলন উপজেলার সাপ্টিবাড়ী এলাকার রাজা মিয়ার ছেলে।সে মৃত নানা আফজাল মিয়ার বাড়িতে থাকতেন জানা গেছে,
কয়েকজন বাংলাদেশি দিবাগত রাতে আনুমানিক আড়াইটার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানা এলাকায় অনুপ্রবেশ করেন,সেখানে ভারতের ১০০ (বিএসএফ) ব্যাটেলিয়নের পদ্মা ক্যাম্পের ঢহল দল (বিএসএফ) সদস্য রা তাদেরকে ধাওয়া করে গুলি করেন সেসময় পালাতে গিয়ে মিলনের পিঠে গুলিবিদ্ধ হলে বাকি সহকর্মীরা মিলনকে নিয়ে বাংলাদেশে আসেন
মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাতে আড়াইটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী সীমান্তে(৯২৫) নম্বর মেইন পিলারের কাছে ঘটনাটি ঘটে।
এ দিকে গুলিবিদ্ধ মিলনকে স্থানীয়রা উদ্ধার করে সকালে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোস্তাকিন আলী
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র দুর্গাপুর বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার জাহিদ হোসেন বলেন, ‘গুলির প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।’
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. আরিফুজ্জামান জানান, ‘সীমান্তে গুলিবিদ্ধ মিলন ইসলামের অবস্থা খুবই গুরুতর। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে নেওয়ার জন্য তার পরিবারে সদস্যদের বলা হয়েছে
Leave a Reply