ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
লালমনিরহাটে করোনা হেল্প সেন্টারকরবে বিএনপি, উদ্ভোধন করবেন মির্জা ফখরুল
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনা আক্রান্ত অসহায় মানুষকে সেবা প্রদানের জন্য লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে আজ(২ আগষ্ট) থেকে করোনা হেল্প সেন্টার চালু করবে। সোমবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে এটি ভার্চ্যুয়ালী উদ্ভোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু,বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আঃ খালেক, সৈয়দ জাহাঙ্গীর প্রমুখ।

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী করোনায় আক্রান্তদের পাশে মানবিক সহায়তা দিয়ে কাজ করবে বিএনপি। এরই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলা বিএনপি এ উদ্দ্যোগ গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *