ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
লাখাইয়ে ১২৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হবিগঞ্জে লাখাইয়ে ১২৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গত ১৮ আগষ্ট বৃহস্পতিবার রাতে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লাখাই ইউনিয়নের আমান উল্ল্যাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। অভিযানে নেতৃত্বদেন সিপিসি-১ হবিগঞ্জের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার নাহিদ হাসান।

তিনি জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারী। তাদের কাছ থেকে ১২৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হল, লাখাই উপজেলার পুর্ব রুহিতনসী গ্রামের গোলাম কিবরিয়া ওরফে মান্না এবং একই গ্রামের লোকমান চৌধুরী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে লাখাই থানায় রাতেই হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *