ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
লাখাইয়ে যমুনা এক্সপ্রেস বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হবিগঞ্জের লাখাই উপজেলায়  যমুনা এক্সপ্রেস নামক বাসর চাপায় আব্দুল আহাদ (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বামৈ গ্রামের মৃত ঠান্ডা মিয়ার পুত্র। শুক্রবার ( ৪ জুন)  সকাল সাড়ে ১০  টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, হবিগঞ্জ-লাখাই সড়কের  বামৈ তিনপুল নামক স্হানে  গরু নিয়ে রাস্তা পারাপারের সময়  যাত্রীবাহী  যমুনা এক্সপ্রেস নামক বাসটি   বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন । স্থানীয় লোকজন আহত বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। পুলিশ ঐ ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসে। ঘটনা সাথে সাথেই  চালক পলাতক গেছে

এ ব্যাপারে লাখাই থানা অফিসার ইনর্চাচ ( ওসি) সাইদুল ইসলাম বিষয়টি  নিশ্চিত করে  বলেন  লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক বাসটি আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *